29 March 2017

Xiaomi mi 5c

প্রিমিয়াম ফিল দিতে নতুন ডিজাইনের mi 5c

    মূল্যঃ  ২৪,৫০০ টাকা।









এবার নিজেদের তৈরি প্রসেসরযুক্ত ফোন নিয়ে বাজারে হাজির জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড শাওমি।
অ্যাপেল, স্যামসাং ও হুয়াওয়ের পরে এবার শাওমি নিয়ে এলো নিজেদের ২.২ গিগাহার্টজ অক্টা-কোর সার্জ এস১ প্রসেসর বিশিষ্ট Xiaomi mi 5c স্মার্টফোনটি, যাতে রয়েছে অপারেটিং সিস্টেম Android OS 7.1 (Nougat)। শোনা গেছে, নতুন এই প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরের সমান সাপোর্ট দিবে।
শক্তিশালী প্রসেসরের সঙ্গে ফোনটিতে দেয়া হয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি, যার কারণে ফোনটি বেশ দ্রুত গতিতে কাজ করবে। ফোনটির ডিসপ্লে সাইজও একদম পারফেক্ট, ৫.১৫ ইঞ্চি—যেহেতু অনেকের কাছেই ৫.৫ ইঞ্চি বড় আর ৫.০ ইঞ্চি ছোট মনে হয়। এর ব্যাক ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল বিশিষ্ট, যার কোয়ালিটি তুলনামূলক ভাল। ডুয়াল সিম বিশিষ্ট এই ফোনটিতে কোনও এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না।
Xiaomi mi 5c এর ব্যাটারি Lithium-ion ২৮৬০ mAh (non-removable), ফলে এটিতে চার্জ থাকবে অনেকক্ষণ। এছাড়াও ফোনটিতে দেয়া আছে ফাস্ট চার্জিং টেকনোলজি, তাই চার্জ শেষ হলেও অনেক দ্রুতই ফুল চার্জ হয়ে যাবে ফোনটি। mi 5 এর মতো mi 5c ফোনটিতেও দেয়া হয়েছে রিভার্সিবল কানেক্টর।
এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি তো আছেই। ফোনটির মূল্য মাত্র ২৪,৫০০ টাকার মতো। তবে জায়গাভেদে এর মূল্য কিছুটা ওঠা-নামা করতে পারে। ফোনটি গোল্ড, রোজ গোল্ড এবং কালো রঙে বাজারে পাওয়া যাবে। শাওমির ফোন হিসেবে ফোনটির মুল্য একটু বেশি মনে হতেই পারে, তবে এই প্রথম শাওমি নিজেদের প্রসেসর ও সম্পূর্ণ নতুন রূপে প্রিমিয়াম ফিল দিয়ে কোনও ফোন মার্কেটে ছাড়ে। তাই আশা করা যায় ফোনটি ব্যবহার করে নিরাশ হবেন না।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Featured Post

Symphony ZVIII